হাওড়ার ডুমুরজলা ময়দান সংলগ্ন পার্কিং জোনে ভয়াবহ আগুনে ভস্মীভূত চারটি বাস - The News Lion

হাওড়ার ডুমুরজলা ময়দান সংলগ্ন পার্কিং জোনে ভয়াবহ আগুনে ভস্মীভূত চারটি বাস

 


দি নিউজ লায়ন;    হাওড়ার ডুমুরজলা ময়দান সংলগ্ন পার্কিং জোনে ভয়াবহ আগুনে ভস্মীভূত চারটি বাস। এদের মধ্যে তিনটি স্কুল বাস আর একটি মিনি বাস। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং পুলিশ।  জানা গিয়েছে, ওই পার্কিং জোনে স্কুল বাস, মিনি বাস ও অন্যান্য গাড়ি রাখা হত। রবিবারও কমপক্ষে কুড়িটি গাড়ি ছিল।


 বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রথমে একটি স্কুল বাস থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষজন। এরপর পাশের বাসগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।  আগুন লাগার খবর পেয়ে শিবপুর এবং হাওড়া থেকে মোট দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে বাসে আগুন লাগে তা এখনও জানা যায়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.